← কোর্সের সূচিপত্র২৫/২৮
📖 অধ্যায় ২৫/২৮▾ সব অধ্যায়
১মাশরুম কী ও বাংলাদেশে চাষের ইতিহাস২বাংলাদেশে চাষযোগ্য মাশরুম: কোনটা কখন৩চাষের মূলনীতি: যে ৫টি জিনিস না জানলেই নয়৪মাদার কী: কী দিয়ে তৈরি, কীভাবে হয়, কী কাজ৫বিশুদ্ধ কালচার ও PDA মিডিয়া৬গমের মাদার তৈরি৭ধানের মাদার তৈরি৮কাঠের গুঁড়ার মাদার তৈরি৯আরও যা দিয়ে মাদার হয়: ভুট্টা, জোয়ার-বাজরা, কাঠি ও তরল কালচার১০মাশরুম কিসে কিসে চাষ করা যায়১১কাঠের গুঁড়ার স্পন প্যাকেটে চাষ১২খড়ের সিলিন্ডার পদ্ধতি১৩অন্যান্য মাধ্যমে চাষ: আখের ছোবড়া, ভুট্টার মোচা, পাটকাঠি১৪অয়েস্টার মাশরুম চাষ (সাদা/ধূসর)১৫পিংক অয়েস্টার মাশরুম চাষ১৬মিল্কি মাশরুম চাষ১৭খড় (স্ট্র) মাশরুম চাষ১৮কান মাশরুম চাষ১৯ঋষি (রেইশি) মাশরুম চাষ২০শিতাকে মাশরুম চাষ২১বাটন মাশরুম চাষ২২চাষ ঘর তৈরি২৩প্যাকেট থেকে ফলন: দিনে দিনে কী করবেন২৪রোগ, পোকা ও প্রতিকার২৫ফসল তোলা, সংরক্ষণ ও প্যাকিং২৬ব্যবহৃত খড়-গুঁড়ার কাজে লাগানো২৭বুনো মাশরুম: প্রচলিত ভুল ধারণা২৮আরও শিখুন
অধ্যায় ২৫
ফসল তোলা, সংরক্ষণ ও প্যাকিং

কখন ও কীভাবে তুলবেন
- মাশরুমের কিনারা সমান বা সামান্য নিচের দিকে বাঁকা থাকতেই তুলুন। কিনারা ওপরের দিকে উল্টে গেলে দেরি হয়ে গেছে—স্বাদ ও ওজন দুটোই কমে।
- পুরো গোছা গোড়া ধরে হালকা মোচড় দিয়ে তুলুন। প্যাকেটে ডাঁটার টুকরো রেখে দেবেন না—পচে রোগ ছড়ায়।
- তোলার আগের কয়েক ঘণ্টা পানি স্প্রে করবেন না; শুকনো মাশরুম বেশি দিন ভালো থাকে।
সংরক্ষণ
- তাজা: কাগজের ব্যাগ বা ছিদ্রযুক্ত বাক্সে ফ্রিজে ৩–৫ দিন। বিস্তারিত →
- শুকানো: পরিষ্কার মাচায় পাতলা করে বিছিয়ে কড়া রোদে বা ড্রায়ারে মচমচে না হওয়া পর্যন্ত শুকান। বায়ুরোধী পাত্রে রাখুন। আমরাও আমাদের শুকনো মাশরুম রোদে শুকাই।
- প্রক্রিয়াজাত: চিপস, পাউডার, আচার, স্যুপ—বাড়তি ফলন নষ্ট না করে মূল্য বাড়ানোর উপায়।
প্যাকিং ও বাজারজাত
- রোগ-পোকামুক্ত, পরিষ্কার মাশরুম প্যাক করুন।
- জাত ও গ্রেড অনুযায়ী আলাদা প্যাকেট করুন—ভালো আর ছোট-ভাঙা একসাথে নয়।
- মাশরুম সাজিয়ে রাখুন, ওপরে সামান্য ফাঁকা রাখুন যাতে চাপ না পড়ে।
- রঙিন কাগজ মাশরুমের সরাসরি সংস্পর্শে দেবেন না।
- তাজা মাশরুমের জন্য ছোট প্যাকেট (২০০–২৫০ গ্রাম) ক্রেতারা বেশি পছন্দ করেন।
- লেবেলে জাত, ওজন, উৎপাদনের তারিখ, উৎপাদকের নাম-ঠিকানা ও মূল্য লিখুন।
বাড়তি ফলন পাইকারি বিক্রির জন্য: পাইকারি পাতা →
✍️ নিজেকে যাচাই করুন
১. মাশরুম কখন তুলবেন?
উত্তর: কিনারা ওপরের দিকে উল্টে যাওয়ার আগেই।
২. তাজা মাশরুম ফ্রিজে কত দিন ভালো থাকে?
উত্তর: কাগজের ব্যাগে ৩–৫ দিন।
৩. লেবেলে কী কী লিখবেন?
উত্তর: জাত, ওজন, তারিখ, উৎপাদকের নাম-ঠিকানা ও মূল্য।
💬 অনলাইনে পরামর্শ চান? আপনার চাষের সমস্যা নিয়ে সরাসরি কথা বলুন — পরামর্শ ফি মাত্র ৳২০০। WhatsApp-এ যোগাযোগ →
